শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাইমের প্রতিবেদন, তারেক রহমানের সামনে ৫ চ্যালেঞ্জ বিএনপি যোগাযোগ করেছিল, আমি না বলে দিয়েছি : রুমিন ফারহানা মোনামি নির্বাচনে কার সমর্থক ছিলেন জানালেন তিনি দুই দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার হারালো ভারত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন মুশফিকুল ফজল আনসারী? ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারাদেশে গড়ে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলেন ৭ নারী প্রার্থী সিলেট বিভাগে জামায়াতের ভরাডুবি, ১৮তেই বিএনপি ১টিতেখেলাফত মজলিস বিজয়ী প্রথমবারের মতো জাতীয় সংসদে যাবেন সিলেটের ১৪মুখ

যে কেন্দ্রে ভোট দিলেন এমরান আহমদ চৌধুরী

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় গোলাপগঞ্জ উপজেলার ৪নং লক্ষিপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কতোয়ালপুর কারিপার সদানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন। 

এসময় তিনি ভি (বিজয়) চিহ্ন দেখিয়ে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। পরে সাংবাদিকদের সামনে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এমরান আহমদ চৌধুরী বলেন- সিলেট-৬ আসন বিএনপির ঘাঁটি। এখানে বড় ব্যবধানে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে ইনশা আল্লাহ। দেশবাসী তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

তাই বিপুল উৎসাহ-উদ্দীপনায় গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ সারা দেশে ধানের শীষ প্রতীকে মানুষ ভোট দিচ্ছেন। তিনি আরও বলেন- একটি গোষ্ঠী গত রাতে সারা দেশে তান্ডব চালিয়েছে। কালো টাকার ছড়াছড়ি, ভোটকেন্দ্র দখলের চেষ্টা।

বিভিন্ন জায়গায় প্রিজাইটিং অফিসারসহ কতিপয় কর্মকর্তার সঙ্গে আতাত করে ভোট কারচুপির চেষ্টা করেছে। এটি জাতি আশা করেনি। আমরা দীর্ঘ ১৫ বছর পর একটি ফেয়ার ইলেকশন চেয়েছিলাম। তাদেরকে এসব ন্যাক্কারজনক ঘটনা না ঘটাতে আহ্বান জানাচ্ছি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!