মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের পাশে থাকার ঘোষণা চীনের যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ : যুবক গ্রে ফ তা র সিলেট থেকে রোহিঙ্গা যুবক আ ট ক সিলামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নি হ ত দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াংস্টার : কয়েস লোদী তাহিরপুরে কয়লা চুরি ও ই/য়া/বা ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হ ত্যা চে ষ্টা : ৯ জনের নামে মামলা দায়ের বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ইফতার পার্টি সম্পন্ন

যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ : যুবক গ্রে ফ তা র

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যে পাঠানোর আশ্বাস দিয়ে জাল ভিসার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। গ্রেপ্তার হওয়া ব্যক্তি মনির আহমেদ (৩৫)। তিনি নগরীর ইসলামপুর এলাকার মৃত আ. রউফের ছেলে।  সোমবার বিকেলে সিলেট নগরীর শাহপরান থানাধীন দাসপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‍্যাব জানায়, আটক মনির আহমেদ ডিএমপি ঢাকার বিমানবন্দর থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার যোগারকুল এলাকার বাসিন্দা মো. আরিফ আহমেদ (৩০) ফেসবুকে বিদেশে পাঠানোর একটি বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন। পরে মনসুর আলী তালুকদার ও মনির আহমেদ নিজেদের এজেন্সির (এমটিআর ট্রাভেল এণ্ড ট্যুর) মাধ্যমে লন্ডনে পাঠানোর আশ্বাস দেন।

২৫ লাখ টাকার চুক্তিতে প্রথমে তিন লাখ টাকা এবং ভিসা পাওয়ার পর বাকি টাকা পরিশোধের কথা হয়। ভুক্তভোগী প্রথমে তিন লাখ টাকা দেন। পরে ভিসা দেওয়ার পর বিভিন্ন সময়ে নগদ ১৬ লাখ এবং ব্যাংক হিসাবে ছয় লাখ টাকা পরিশোধ করেন। গত ২১ ডিসেম্বর ২০২৫ সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে বোর্ডিং পাস সংগ্রহ করেন।

ইমিগ্রেশন কাউন্টারে কাগজপত্র যাচাইয়ের সময় কর্মকর্তারা জানান, তার পাসপোর্টে সংযুক্ত ভিসাটি জাল।  এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বিমানবন্দর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এবং দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে।

এর জের ধরে সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে মনির আহমেদকে আটক করে। র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!