প্রথম সকাল ডেস্ক:- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২ টার দিকে শহরের চৌমোহনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।