প্রথম সকাল ডেস্ক:- বৈষম্যবিরোধী মামলায় মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মহিম দে মধুকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বুধবার বিকেল ৪টার দিকে মৌলভীবাজার জেলা শহরের সেন্ট্রাল রোডস্থ তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বৈষম্যবিরোধী ছাত্র জনতার মামলার এজাহারভুক্ত আসামি।