সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

মৌলভীবাজারে আইনজীবী খুন

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

আইনজীবী সুজন মিয়া ছুরিকাঘাতে খুন হয়েছেন। তিনি মৌলভীবাজার জেলা বারের সদস্য

রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভার সামনে এই নৃশংস ঘটনাটি ঘটে। তার বাড়ি শহরের পূর্ব হিলালপুর গ্রামে, বাবার নাম জহিরুল ইসলাম।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, রোববার রাতে সুজন মিয়া পৌরসভার সামনে একটি ফুচকা দোকানের পাশে অবস্থান করছিলেন।

এ সময় কিছু যুবক আকস্মিকভাবে তার বুকের দিকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। তবে কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানাতে পারেনি।

আহত অবস্থায় সুজন মিয়াকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান ওসি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!