আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের ৪টি আসনের ২৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনে বিএনপির নাসির উদ্দিন আহমেদ (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মোহাম্মদ আমিনুল ইসলাম (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন (লাঙল), গণঅধিকার পরিষদের মো. আব্দুন নুর (ট্রাক), গণফ্রন্টের মো. শরিফুল ইসলাম (মাছ) ও স্বতন্ত্র হিসেবে বেলাল আহমদ (কাপ-পিরিচ) প্রতীক পেয়েছেন।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপির মো. শওকতুল ইসলাম (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. সায়েদ আলী (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাছ খান (ফুটবল), জাতীয় পার্টির মো. আব্দুল মালিক (লাঙল), স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক খান (কাপ-পিরিচ), স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান (ঘোড়া), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল কুদ্দুস (হাতপাখা) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী (কাঁচি) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিএনপির এম নাসের রহমান (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. আব্দুল মান্নান (দাঁড়িপাল্লা), খেলাফত মজলিসের আহমদ বিলাল (দেয়াল ঘড়ি) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জহর লাল দত্ত (কাস্তে) প্রতীক পেয়েছেন।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির মো. মুজিবুর রহমান চৌধুরী (ধানের শীষ), বাংলাদেশ খেলাফত মজলিস ও ১০ দলীয় জোটের প্রার্থী শেখ নুরে আলম হামিদী (রিকশা), জাতীয় নাগরিক পার্টি ও ১০ দলীয় জোটের প্রার্থী দাবিদার প্রীতম দাস (শাপলা কলি), বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া মধু (ফুটবল), জাতীয় পার্টির মোহাম্মদ জরিফ হোসেন (লাঙল) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মো. আবুল হাসান (মই) মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন।