প্রথম সকাল ডেস্ক:- ঐতিহ্যবাহী সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন দানবীর ড. রাগীব আলী এবং সাধারণ সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটি ক্লাবের সকল সদস্যের সহযোগিতায় মোহামেডানকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আগামী মাসে ক্লাবের নতুন কার্যক্রম ও উদ্যোগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
মোহামেডান ক্লাবের সকল সদস্য ও সমর্থকদের উদ্দেশ্যে তারা আহ্বান জানান, ঐক্যবদ্ধভাবে ক্লাবের উন্নয়নে সহযোগিতা করতে।