সিলেট মহানগরীর মোগলাবাজার থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন শামসুল হাবিব।
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ (পিপিএম-সেবা) স্বাক্ষরিত এক আদেশে তিনি রবিবার (৪ অক্টোবর) রাতে মোগলাবাজার থানায় যোগদান করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিডিয়া (পুলিশ সুপার’ পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে শামসুল হাবিব সিলেট কোতোয়ালী মডেল থানার ওসি তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন।