শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

মেসি-লরিস ফের মুখোমুখি

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

ফের মুখোমুখি হচ্ছেন মেসি ও লরিস। লিওনেল মেসি ও হুগো লরিসের শেষ দেখা হয়েছিল ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে। সেই ম্যাচ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল বনে গেছে।

মেসি তার ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা পূরণ করেন বিশ্বকাপটা জিতে। অন্যদিকে, লরিস ফ্রান্সকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতানোর সুযোগ হারান।

প্রায় আড়াই বছর পর আবার দেখা হচ্ছে এই দুই তারকার। এবার ক্লাব ফুটবলে, কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে।

মেসির ইন্টার মায়ামি খেলবে লরিসের এলএএফসির বিপক্ষে। প্রথম লেগ হবে ২ এপ্রিল লস অ্যাঞ্জেলসে। এক সপ্তাহ পর ফিরতি ম্যাচ হবে মায়ামিতে।

মেসি কিছুদিন বিশ্রাম ও চোটের কারণে খেলতে পারেননি। তবে তিনি ফিট হয়ে ফিরেছেন। ফিলাডেলফিয়ার বিপক্ষে বদলি নেমে গোলও করেছেন। অন্যদিকে, লরিস জানেন মেসিকে থামানো সহজ নয়।

তিনি লা নাসিওনকে বলেছেন, ‘আমি যখনই লিওর বিপক্ষে খেলি বিশেষভাবে প্রস্তুতি নিই। এটা সবসময়ই কঠিন কাজ।’ তিনি আরও বলেন, ‘ইন্টার মায়ামিতে শুধু মেসিই নেই, আছে লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস, জর্দি আলবার মতো খেলোয়াড়ও। তাই অবশ্যই ভালোভাবে প্রস্তুত হতে হবে।’

লরিস অতীতেও মেসিকে হারিয়েছেন। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্স ৪-৩ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল। পরে তারা বিশ্বকাপও জেতে। তবে ২০২২ বিশ্বকাপ ফাইনালে মেসি লরিসের দলকে হারিয়ে দেন।

লরিস মেসির প্রতি তার শ্রদ্ধার কথাও জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি কখনও মেসির জার্সি নিতে পারিনি… আমি লিওর প্রতি অনেক শ্রদ্ধা রাখি। আমার মতে, তিনি সেরা খেলোয়াড়দের তালিকার শীর্ষে আছেন। আমি এমন এক প্রজন্মের মানুষ, যারা লিওকে দেখেছে এবং তার বিপক্ষে খেলেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!