বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয়ে প্রতারণা : যুবক গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিনিয়র সচিব পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ফাহিম আহমদ নামক এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

গ্রেফতারকৃত ফাহিম আহমেদ (২০) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দেওগাঁও গ্রামের রফিক মিয়ার ছেলে ও নগরের রায়নগর প্রত্যয়-৫২ নং বাসার বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযুক্ত ফাহিম আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলির তদবির ও স্কুলে ভর্তিসহ আরো বেশ কিছু সরকারি দপ্তরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয় দিয়ে নানা ধরনের তদবিরের চেষ্টা করেন।

বিষয়টি জানতে পেরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে অবহিত করেন তার সাবেক সহকর্মী আবু সুফিয়ান ফারাবী। পরে প্রতারক ফাহিম আহমেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন মুশফিকুল ফজল আনসারী।

প্রতারণার বিষয়টি জানতে পেরে সিলেটের পুলিশ কমিশনার মো. রেজাউল করিমের নির্দেশনায় তাকে গ্রেফতার করা হয়। প্রতারক চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে পুলিশ কমিশনার এ ধরনের প্রতারক চক্রের থেকে সবাইকে সাবধান থাকতে বলেন। প্রয়োজনে পুলিশের সহায়তা গ্রহণের তিনি পরামর্শ দেন তিনি।

উল্লেখ্য, প্রতারক ফাহিম আহমেদ বিগত সরকারের সময়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের আত্নীয় পরিচয়ে নানা ধরনের প্রতারণা করে আসছিলো। এমন বেশ কিছু তথ্য পুলিশের হাতে এসেছে।

গ্রেফতারকৃত ফাহিমের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালী মডেল থানায় মামলা (নং-০৭ (১)’২৫) রুজু করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!