শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

মুশফিককে বিদায় সংবর্ধনা দেবে বিসিবি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন মুশফিকুর রহিম। বুধবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

সীমিত ওভারের ক্রিকেট থেকে বিদায় নিলেও টেস্ট খেলা চালিয়ে যাবেন মুশফিক। দেশের ক্রিকেটের বড় এই তারকা মাঠ বিদায় নেওয়ার সুযোগ পাননি।

সেই আক্ষেপ কিছুটা হলেও ঘুচাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুশফিককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পরিকল্পনা করছে বিসিবি।

শনিবার (৮ মার্চ) গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মুশফিককে সংবর্ধনা দেওয়া নিয়ে তিনি বলেন, ‘এটি একটি স্বাভাবিক ঘটনা। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে তিনি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ ছিলেন।

২০০৫ সালে ইংল্যান্ড সফর থেকে শুরু করে তিনি দেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিসিবি তার অসামান্য অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে এবং আমরা পরিকল্পনা করছি তাকে যথাযথভাবে সংবর্ধনা দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখার।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা দেখতে গিয়ে অন্যান্য দেশের বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে ফারুকের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আইসিসি ইভেন্টে সব দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা উপস্থিত থাকেন।’

বিসিবি প্রধান আরও বলেন, ‘৫০ ওভারের ম্যাচ প্রায় ৬-৭ ঘণ্টা দীর্ঘ হয়, যা বিভিন্ন বোর্ডের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য দারুণ সুযোগ তৈরি করে। আমি ফাইনাল ম্যাচ না দেখেই দেশে ফিরেছি, তবে এর আগে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠকগুলোতে অংশ নিয়েছি। এসব আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনার সম্পর্ক ভালো থাকবে, তখন যেকোনো কিছু সহজে পাওয়া যাবে।’
আসন্ন পাকিস্তান সিরিজ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘পাকিস্তান এরই মধ্যে আমাদের জানিয়েছে, তারা এফটিপির বাইরে একটি সফর করবে এবং বাংলাদেশে খেলতে আসবে।
এটি বেশ ব্যস্ত সূচির মধ্যেই আয়োজন করা হতে পারে, সম্ভবত জুলাই মাসে। আমরা বিষয়টি নিশ্চিত করেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!