মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের পাশে থাকার ঘোষণা চীনের যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ : যুবক গ্রে ফ তা র সিলেট থেকে রোহিঙ্গা যুবক আ ট ক সিলামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নি হ ত দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াংস্টার : কয়েস লোদী তাহিরপুরে কয়লা চুরি ও ই/য়া/বা ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হ ত্যা চে ষ্টা : ৯ জনের নামে মামলা দায়ের বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ইফতার পার্টি সম্পন্ন

মিনারার রান্না ঘরে মিলল ৪০ বোতল ফেন্সিডিল

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকায় একটি বাসার রান্না ঘর থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব। এসময় মিনারা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (১ মার্চ) রাতে মোগলাবাজার থানার ২৭ নম্বর ওয়ার্ডের গোটাটিকর এলাকার একটি বাসার দ্বিতীয় তলায় এ অভিযান চালানো হয়। সোমবার (২ মার্চ) দুপুরে মোগলাবাজার থানা পুলিশ গ্রেফতারকৃত মিনারা বেগমকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

গ্রেপ্তারকৃত মিনারা বেগম (৩৫) সিলেট জেলার বিয়ানীবাজার থানার বিলুয়া এলাকার বাসিন্দা কাশিম আহমদ চৌধুরীর স্ত্রী। র‌্যাব জানায়, অভিযান শুরুর সাথে সাথে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে এক নারীকে আটক করা হয়। অপর একজন দৌড়ে পালিয়ে যান।

নারীর কাছ থেকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেখানো মতে রান্নাঘরের সিলিংয়ের ওপর রাখা একটি কার্টনের ভেতর থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!