শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- প্যারাগুয়ের বিপক্ষে আগের ম্যাচে হতাশাজনক হারের পর এবার পেরুকে ১-০ গোলে উড়িয়ে দিয়ে জয়ে ফিরেছে আর্জেন্টিনা। একমাত্র গোলটি  করেছেন লাউতারো মার্তিনেজ। তাকে বলের যোগান দেন দলের সেরা তারকা লিওনেল মেসি। এই জয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে টেবিলের শীর্ষেই থাকলো লিওনেল স্কালোনির দল।

বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় সকালে পেরুর বিপক্ষে ঘরের মাঠ বুয়েনস আয়ার্সের মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে প্রথমার্ধে আর্জেন্টিনাকে রুখে দেয় পেরু।

বিরতির পর অবশ্য আর আটকে রাখতে পারেনি। বক্সে ঢুকে যাওয়া মার্তিনেজের উদ্দেশ্যে চিপ করে বল যোগান দেন মেসি। উড়ন্ত বলেও শূন্যে লাগিয়ে বা পায়ের শটে জালে জড়ান ইন্টার মিলান স্ট্রাইকার।

স্কোরলাইনে কেবল এক গোলের জয় থাকলেও ম্যাচে মূলত দাপট দেখিয়েই খেলেছে আর্জনেন্টিনা। ৭০ শতাংশ বলই ছিল তাদের পায়ে। গোলমুখে ১০ শট নিয়ে অবশ্য তিনটা লক্ষ্যে রেখে এক গোল পায় তারা। অপরদিকে পেরু আর্জেন্টিনার রক্ষণে তেমন কোন পরীক্ষাই নিতে পারেনি।

এই জয়ের পর ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সংহত থাকল আর্জেন্টিনার। অন্য দিকে বাছাইপর্বে মাত্র এক জয়ে ৭ পয়েন্ট নিয়ে দশ নম্বরে অবস্থান করা পেরু আছে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!