শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসছেন ফিফা সভাপতি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামী মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসবেন। এই সফরে তিনি বাংলাদেশের নারী ফুটবলে অর্থায়নের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বাৎসরিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে ফিফা সভাপতি এ প্রতিশ্রুতি দেন। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ ও সফরসংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতে ইনফান্তিনো বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়নে আবাসন ও অবকাঠামোগত সহায়তার বিষয়ে আশ্বাস দেন।

মুহাম্মদ ইউনূস এই বিষয়ে ফিফার সহায়তা চাইলেও ইনফান্তিনো জানান, তারা সৌদি আরবে নারী ফুটবলের উন্নয়নে সহায়তা করছে, যার সুফল সেখানকার বাংলাদেশি প্রবাসীরাও পাবে।

ফিফা সভাপতি ক্রীড়াঙ্গনকে কার্বন নিরপেক্ষ করার ক্ষেত্রে অধ্যাপক ইউনূসের প্রচেষ্টার প্রশংসা করেন। এছাড়া দক্ষিণ এশিয়ায় ফুটবলের বিকাশে সম্ভাব্য সহায়তার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘আগামী দুই মাসের মধ্যেই আমি বাংলাদেশ সফর করতে চাই।’

বাংলাদেশে চলমান তারুণ্যের উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হলেও ব্যস্ততার কারণে ইনফান্তিনো এতে অংশ নিতে পারেননি। তিনি এ বিষয়ে দুঃখপ্রকাশ করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ সফরের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!