শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরে চাঁ দা বা জি র ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার সিলেট নগরীতে ফের ছিনতাইয়ের চেষ্টা, আতঙ্কিত নগরবাসী রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার

মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেফতার নয়: আইজিপি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- গত ৫ আগস্টের পর মিথ্যা মামলাসহ অনেক মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে। মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেফতার করা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে, বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে, ৫ আগস্ট ঘিরে এসব হচ্ছে। পাইকারিহারে গ্রেফতার করা যাবে না।

বাহারুল আলম বলেন, নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ নয়। যদি মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেফতারে যাব না। জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে।

তিনি বলেন, ‘পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বিশ্বাস আমার।

আইজিপি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!