হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির এএসআই শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানে অভিযান চালিয়ে খোকন পান তাঁতি (৩৪) নামে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেন।
তিনি মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানের নতুন টিলা এলাকার নিপেন পান তাঁতির ছেলে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব মোরশেদ খান সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় গ্রেফতারকৃত খোকন পান তাঁতি আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।