মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের পাশে থাকার ঘোষণা চীনের যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ : যুবক গ্রে ফ তা র সিলেট থেকে রোহিঙ্গা যুবক আ ট ক সিলামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নি হ ত দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াংস্টার : কয়েস লোদী তাহিরপুরে কয়লা চুরি ও ই/য়া/বা ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হ ত্যা চে ষ্টা : ৯ জনের নামে মামলা দায়ের বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ইফতার পার্টি সম্পন্ন

মাধবপুরে যাত্রীবাহী বাস উল্টে আ হ ত ৩০

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার শাহপুর হরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি বাস শাহপুর হরিতলা এলাকায় পৌঁছালে একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি উল্টে মহাসড়কের পাশে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

গুরুতর আহত অন্তত ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চক্রবর্তী জানান, দুর্ঘটনায় কয়েকজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। বাসটি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!