সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

মাইকে ঘোষণা দিয়ে হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি:- হবিগঞ্জ সদর উপজেলার মোহনপুর ও বহুলা গ্রামবাসীর মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় জেলা সদরের বাইপাস এলাকায় ইয়ামাহা শো রুমের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
স্থানীয়রা জানান, মোহনপুর এলাকার তিন যুবক রাতে বাইপাস এলাকায় বসে সময় কাটাচ্ছিলেন। তখন বড় বহুলা গ্রামের এক যুবক সেখানে তাদের আড্ডা দিতে বারণ করলে দুপক্ষে মধ্যে কথা কাটাকাটি হয়।
এ নিয়ে দুই এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মাইকে ঘোষণা দিয়ে ইয়ামাহা শো রুমের সামনে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
খবর পেয়ে সেনাবাহিনী ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এ তথ্য দিয়েছেন। তিনি জানান, সংঘর্ষের পর বাইপাস এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!