বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রকৃত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : কয়েস লোদী বাংলাদেশ এক্সট্রা মোহরার এসোসিয়েশন জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্য সামগ্রী বিতরণ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সিলেটে এ বছর যাকাতের নেসাব ১ লাখ ৮৬ হাজার ও ফিতরা ১১০ টাকা সিলেটে ৩ জন জুয়াড়ি আটক মাধবপুরে ভাতা আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তা শোকজ খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে যেসব দেশ বাংলাদেশে কোন জ্বালানি কতদিনের মজুত আছে জানালেন বিপিসি ফুরিয়ে আসছে মার্কিন সেনাবাহিনীর ক্ষে/প/ণা/স্ত্রে/র ভাণ্ডার : বেকায়দায় ট্রাম্প

মরিশাসের নির্বাচনে পার্লামেন্টের সব আসনে জিতল বিরোধীরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- জাতীয় নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে পূর্ব আফ্রিকার দেশ মরিশাসের বিরোধী জোট। দেশটির পার্লামেন্টের সব আসন দখল করে বর্তমান সরকারকে বড় ধরনের ধাক্কা দিল তারা।

স্থানীয় সময় সোমবার (১২ নভেম্বর) সারা দেশে বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রকাশিত ফলাফল অনুসারে, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী প্রবীন্দ জগন্নাথের নেতৃত্বাধীন শাসক জোট ৬২টি আসনের কোনোটিতেই জয় পায়নি।

সব ফলাফল ঘোষণার আগেই পরাজয় মেনে নিয়ে জগনৌথ জানিয়েছিলেন, তার ‘সংগ্রামী সমাজতান্ত্রিক আন্দোলন’ জোট বিশাল পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ এটা স্পষ্ট হয়ে গেছে- দেশের ২১টি আসনের সবকটিতেই বিরোধীরা জয়ী হচ্ছে।

অ্যালায়েন্স ফর চেঞ্জ’ জোটের জয়ের ফলে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নবীন রামগুলামের প্রত্যাবর্তন ঘটবে। তিনি এর আগেও ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত এবং পুনরায় ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০১৭ সাল থেকে ক্ষমতায় থাকা জুগনাথ ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটিতে আরও পাঁচ বছরের মেয়াদ চাইছিলেন। কিন্তু রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের রেকর্ডিং অনলাইনে ফাঁস হওয়ার পরে তার সরকার দুর্নীতির অভিযোগের মুখোমুখি হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!