মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাহমুদ ও মানিকের আগ্রাসনে লন্ডভন্ড জাফলং, বলির পাঁঠা শ্রমিক ৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে নিজ দলের নেতার উপর হামলার অভিযোগে বিএনপির ২৪ জনের বিরুদ্ধে মামলা আজমিরীগঞ্জে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০ প্রতারণার অভিযোগে আবারও গ্রেপ্তার হলেন গায়ক নোবেল গোয়ালাবাজারে একাধিক মামলার আসামি সৈয়দ আলী আহমেদ পলাতক জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ : স্বরাষ্ট্রমন্ত্রী বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মন্ত্রী মুক্তাদিরের কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সিলেটে যুক্তরাজ্য যুবদল সভাপতি আফজল হোসেনকে সংবর্ধনা

মন্ত্রী মুক্তাদিরের কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে সিলেট বিভাগের অবকাঠামোগত উন্নয়ন, রেলপথ, আকাশপথ, স্বাস্থ্যখাত, শিক্ষাখাত ও পর্যটনখাতে বিরাজমান সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়ে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গত শুক্রবার সিলেট সার্কিট হাউজে সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো হচ্ছে, সিলেট নগরীকে যানজট মুক্ত রাখা এবং জনসাধারণের চলাচলের সুবিধার্থে নগরীর পশ্চিম দিকে টুকেরবাজার তেমুখী হতে বাদাঘাট হয়ে আইসিটি পার্ক পর্যন্ত, ওসমানী বিমানবন্দর হতে পূর্ব দিকে ধোপাগুল হতে সাহেবের বাজার-খাদিম-বটেশ্বর-সিলেট-তামাবিল সড়ক পর্যন্ত, পূর্ব দিকে সিলেট তামাবিল সড়ক হতে নতুন সেনানিবাসের পূর্ব দিকে বাঘা তুড়ুকবাগ হয়ে সুরমা নদীর উপর ব্রিজ নির্মাণ করে সিলেট-জকিগঞ্জ সড়ক পর্যন্ত এবং দক্ষিণ দিকে সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক হতে জালালপুর হয়ে লালাবাজার পর্যন্ত চার লেন বিশিষ্ট লিংক রোড বা বাইপাস সড়ক নির্মাণ।

প্রবাসী অধ্যুষিত সিলেট বিভাগের অধিবাসী ও পর্যটকদের যাতায়াত, ব্যবসা বানিজ্য বৃদ্ধি ও সম্প্রসারণের সুবিধার্থে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রথম শ্রেণির আন্তর্জাতিক বিমানবন্দরে রুপান্তরের আধুনিক সকল অবকাঠামো নির্মাণ ও সুযোগ সুবিধা নিশ্চিত করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হতে সকল আন্তর্জাতিক রুটে দেশি বিদেশি সকল যাত্রীবাহী ও কার্গো বিমানের সরাসরি ফ্লাইট চালু, সিলেট-ঢাকা মহাসড়ককে ছয় লেন বিশিষ্ট জাতীয় মহাসড়কে রুপান্তরের সকল উন্নয়ন ও সম্প্রাসারণ কাজ দ্রুত সম্পন্ন করা, সিলেট-আখাউরা রেল লাইনকে ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নিত করে রেললাইনের সকল উন্নয়ন কাজ সম্পন্ন করে গাড়ি চলাচলের উপযুক্ত করা এবং এই রেল লাইনের সকল ব্রিজ, ষ্টেশন জংশন গুলোর আবশ্যকীয় সংস্কার।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বিমানবন্দরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পূর্ণাঙ্গ ঘাটি স্থাপন এবং এ্যারোনেটিক্যাল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, শমসের নগর বিমানবন্দরে নিয়মিত সকল ফ্লাইট চালু, সিলেটের শেরপুরে নৌ-বাহিনীর সাবেক প্রধান রিয়াল এডমিরাল মাহবুব আলী খানের নামে বাংলাদেশ নৌ-বাহিনীর একটি ঘাটি স্থাপন, মৌলভীবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন, সিলেটে পর্যটন বিশ্ববিদ্যালয় স্থাপন, জালালাবাদ সেনানিবাসে আর্মি ইন্সটিটিউট অব বিজনেস এ্যাডমিনিসষ্ট্রেশনকে বঙ্গবীর ওসমানীর নামে আধুনিক সামরিক বিশ্ববিদ্যালয়ে রুপান্তর।

সিলেটে পর্যটন উন্নয়ন বোর্ড গঠন, সিলেট-ঢাকা ও সিলেট-চট্ট্রগ্রামের মধ্যে যাতায়াতকালী সকল আন্তঃনগর ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত আসন ও বগির সংখ্যাবৃদ্ধি, ট্রেন ও যাত্রী সেবার মান উন্নয়নে ব্যবস্থা গ্রহণ, সিলেট বিভাগের সকল বাসা বাড়ি ও ব্যবস্থা প্রতিষ্ঠানে গ্যাস লাইন সংযোজন, সিলেট-ঢাকা ও সিলেট-চট্রগ্রামের মধ্যে আধুনিকবিরতিহীন ট্রেন সার্ভিস চালু, সিলেট প্রবাসী কল্যাণ ভবন স্থাপন, জনশক্তি ও কর্মসংস্থান ভবন স্থাপন। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!