শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

ভুটানের হয়ে খেলবেন বাংলাদেশের অধিনায়ক আফঈদা

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

ভুটানের ক্লাবে খেলছেন বাংলাদেশের বেশ কয়েকজন নারী ফুটবলার। এবার  সেই তালিকায় নাম লেখালেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন তিনি। একই ক্লাবের হয়ে খেলতে আফঈদার সঙ্গে ভুটান গেছেন স্বপ্না রানী।

এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টকে সামনে রেখেই আফঈদা-স্বপ্নাকে দলে নিয়েছে ক্লাবটি। আরটিসিতে আগে থেকেই খেলছেন বাংলাদেশের তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপা। ২৫-৩১ আগস্ট লাওসে হবে চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে।

যেখানে আরটিসির প্রতিপক্ষ তাইওয়ানের কাওসিউং অ্যাটাকার্স, উত্তর কোরিয়ার নায়েগোহিয়াং ও স্বাগতিক মাস্টার সেভেন এফসি। শুক্রবার (১৫ আগস্ট) আফঈদা- স্বপ্নার সঙ্গে একই ফ্লাইটে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে ভুটান গিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!