শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

ভালো বর পেলেই বিয়ে করব : ববি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- গণঅভ্যুত্থানের পর জেগে উঠতে শুরু করেছে বিনোদন জগতের ঢালিউড অঙ্গন। বিপ্লবপরবর্তী নতুন বাংলাদেশ নিয়েও ইতিবাচক কথা বললেন ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি। সম্প্রতি লাল শাড়ি আর নজরকাড়া গহনা পরে এফডিসিতে এসেছিলেন এ অভিনেত্রী। রীতিমতো বউয়ের সাজ দেখে অনেকেই জানতে চেয়েছিলেন বিয়ে করছেন কবে? জবাবে তিনিও জানিয়েছেন ভালো বর পেলেই বিয়ে করব।

নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন এ অভিনেত্রী। ছবির নাম ‘বউ’। নির্মাণ করছেন কেএ নিলয়। ছবিতে ডিএ তায়েবের সঙ্গে জুটি বেঁধেছেন ববি। গত (১৩ নভেম্বর) বুধবার এফডিসিতে ছিল সেই ছবির মহরত। গণঅভ্যুত্থানের পর প্রথম সিনেমা প্রসঙ্গে ববি বলেন, নতুন বাংলাদেশে নতুন এক গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছি। সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হতে যাচ্ছে এ সিনেমাটি। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।

‘বউ’  ছবি প্রসঙ্গে পরিচালক কেএ নিলয় বলেন, চলতি মাসের শেষে ‘বউ’ সিনেমার শুটিং শুরু হবে। একটানা শুটিং করে দ্রুত শেষ করা হবে দৃশ্য ধারণের কাজ। নতুন বছরের মাঝামাঝি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

দেশের সিনেমা অঙ্গন থমকে গেছে। এমন এক সময়ে সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে ববি বলেন, ‘সিনেমার কাজ কিন্তু হচ্ছে, টুকটাক। দেশের প্রায় সব জায়গাতেই কাজ একটু কম কম হচ্ছে। একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায়, তখন সবকিছুর একটা টানাপোড়েন থাকে। সিনেমাতেও সে রকম যাচ্ছে। আমি পজিটিভ মানুষ, আমি সবসময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী।
উল্লেখ্য, গত ঈদুল আজহায় মুক্তি পায় ববি অভিনীত সিনেমা ‘ময়ূরাক্ষী’। যদিও প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয় সিনেমাটি। তবে ছবির পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে আলোচনায় ছিলেন ববি।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!