শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে ২৫ ভারতীয়সহ ২৬ জন প্রাণ হারান, আহত হন ১০ জন। এই হামলায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত বলে অভিযোগ করেছে ভারত। এতে আবারও দুই দেশের বিরোধ সৃষ্টি হয়েছে।

এর জেরে ভারতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। এবারের পিএসএল ভারতে সম্প্রচারের স্বত্ব পেয়েছিল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড ও সনি স্পোর্টস নেটওয়ার্ক। কিন্তু বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির ম্যাচ দেখায়নি তারা।

ফ্যানকোড পিএসএলের পুরোনো ভিডিওগুলোও মুছে ফেলেছে। এমনকি ভারতের টাইমস গ্রুপের মালিকানাধীন ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজও সূচি, স্কোরকার্ড, ধারাবিবরণী থেকে শুরু করে ২০২৫ পিএসএল সংক্রান্ত যাবতীয় তথ্য সরিয়ে নিয়েছে।

এক বিবৃতিতে ফ্যানকোড জানিয়েছে, ২৪ এপ্রিল থেকে পিএসএলের বাকি অংশ তারা আর সম্প্রচার করবে না। এই ওটিটি প্ল্যাটফর্ম পেহেলগামের ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে এবং এ ঘটনায় তারা বিব্রত বলেও জানিয়েছে।

তবে পাকিস্তানের স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাড যথারীতি আইপিএলের সম্প্রচার চালিয়ে যাচ্ছে। ভারতে পিএসএল সম্প্রচার বন্ধের ঘোষণায় এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!