শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

ব্রাজিল আসরের চূড়ান্ত পর্বে সবার ওপরে!

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- কথায় আছে শেষ ভালো যার, সব ভালো তার। সেটাই প্রমাণ করেছে সেলেসাওরা। চির-প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল।

এরপর গ্রুপ পর্বের খেলায় কলম্বিয়ার বিপক্ষেও হেরেছিল। সেই ব্রাজিল কিনা আসরের চূড়ান্ত পর্বে এসে এখন সবার ওপরে!

সোমবার (১০ ফেব্রুয়ারি) ব্রাজিল ৩-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। সেলেসাওদের হয়ে গোলের দেখা পেয়েছেন গুস্তাভো প্রাদো, রায়ান এবং আলিসন সান্তানা। অন্যদিকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়াকে।

এই জয়ে ফলে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের জায়গাও নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে চিলিতে অনুষ্ঠিত হবে যুবা বিশ্বকাপ।

চূড়ান্ত পর্বে ব্রাজিলের মতো আর্জেন্টিনাও জিতেছে তিনটি ম্যাচ। দুই দলেরই পয়েন্ট ৯। কিন্তু গোল ব্যবধানে থাকায় টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে ব্রাজিল।

এবারের আসরে কোনো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে না। যে দল টেবিলের শীর্ষে থেকে আসর শেষ করবে, তারাই হবে চ্যাম্পিয়ন। আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) অলিখিত ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!