রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বৈষম্যবিরোধী’ ও ‘সমন্বয়ক’ পরিচয়ের এখন আর অস্তিত্ব নেই : নাহিদ ইসলাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- বৈষম্যবিরোধী’ ও ‘সমন্বয়ক’ পরিচয়ের এখন আর অস্তিত্ব নেই, এমন মন্তব্য করেছেন সদ্যঃ গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

এরপর এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। শুক্রবার (৭ মার্চ) রাতে ফেসুবক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

ফেসবুক স্ট্যাটাসে উমামা ফাতেমা লেখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফরমটি বিলুপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশীদার ছাত্রদের সবাই নতুন রাজনৈতিক দল বা নতুন ছাত্রসংগঠনে যুক্ত হয়নি। অংশীদারদের আলোচনা ছাড়া প্ল্যাটফরম বিলুপ্ত হবে না। তাই বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল।’

এর আগে নাহিদ ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘বৈষম্যবিরোধী’ বা ‘সমন্বয়ক’ পরিচয়ের এখন আর অস্তিত্ব নেই।

পরে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে একই বক্তব্য তুলে ধরা হয়।

সেখানে নাহিদ ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্রসংগঠন তৈরি হয়েছে। রাজনৈতিক দল তৈরি হয়েছে।

বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয়টা এখন আর এক্সিস্ট (অস্তিত্ব) করে না। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে আমাদের অনুরোধ থাকবে, এই পরিচয়ে ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তাহলে তারা যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেন।’

নাহিদ ইসলাম জুলাই আন্দোলনের সম্মুখসারীর গুরুত্বপূর্ণ যোদ্ধা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। তার এক দফার ডাকেই মানুষ রাস্তায় নেমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়।

নতুন সরকার গঠিত হলে নাহিদ ইসলাম তাতে যোগ দেন। তবে ছাত্র-তরুণদের দল গঠনকে কেন্দ্র করে তিনি সরকার থেকে পদত্যাগ করেন এবং নয়া রাজনৈতিক দল এনসিপির দায়িত্ব নেন। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররা নয়া ছাত্রসংগঠনও করেছে ইতোমধ্যে।

তাই সংবাদ সম্মেলনে সাংবাদিকরা নাহিদ ইসলামের কাছে জানতে চেয়েছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা প্ল্যাটফরমটির সমন্বয়ক পরিচয় কি এখন দেওয়া যাবে?

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!