মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের পাশে থাকার ঘোষণা চীনের যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ : যুবক গ্রে ফ তা র সিলেট থেকে রোহিঙ্গা যুবক আ ট ক সিলামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নি হ ত দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াংস্টার : কয়েস লোদী তাহিরপুরে কয়লা চুরি ও ই/য়া/বা ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হ ত্যা চে ষ্টা : ৯ জনের নামে মামলা দায়ের বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ইফতার পার্টি সম্পন্ন

বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ইফতার পার্টি সম্পন্ন

নিউপোর্ট থেকে শাহজাহান শাওন
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রমজানের মহাত্ম ও বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে এর পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাব এর পক্ষ থেকে  গত (২৭শে ফেব্রুয়ারি) রডনি প্যারেডে এক মাল্টি ফেইথ ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।

নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের বোর্ড ডিরেক্টর মাহবুব নুর ম‍্যাবস এর পরিচালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ট্রেজারার ফয়সল রহমান ও সমাপনী বক্তব্য প্রদান করেন বোর্ড ডিরেক্টর মঈন চৌধুরী  লিপু। 

যাদের কঠোর পরিশ্রম ও অঙ্গীকারের ফলে এই আয়োজন সফল হয়েছে। বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে ডিরেক্টর শাহ জাহান, বোর্ড ডিরেক্টর রুহুল আমিন, জিতু মিয়া, আবদুর রউফ তালুকদার, শাহ শফি, সায়েম চৌধুরী, মুক্তার আহমেদ, এমডি সবুজ মিয়া, সাইদুল ইসলাম, এমডি শামসুল হুসাইন আদিল, আনহার আলী এবং শাহজাহান তালুকদার শাওনকে তাদের অসাধারণ সহযোগিতা ও অবদানের জন্য কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাব তাদের নেতৃত্ব ও নিবেদিত সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

মোহাম্মদ ইয়াকুব এর পবিত্র কোরআন তেলাওয়াত এর পর রমজান এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন নব প্রজন্মের সন্তান হাওয়া আলম, হাফিজ মাওলানা বদরুল আলম, মহিলা নেত্রী ড. জুসনা মুহিত সহ অন্যান্য অতিথিবৃন্দ।

মাল্টি ফেইথ ইফতার পার্টিতে অতিথি হিসেবে মাল্টি ফেইথ লিডার রেভারেন্ড এন্ড্রু লাইটবাউন, কর্ণেল জেমস, নিউপোর্ট কাউন্সিল লিডার কাউন্সিলর দিমিত্রি বাতরৌনি, ক্যাবিনেট সদস্য কাউন্সিলর জেমস ক্লার্ক, কাউন্সিলর আলী আহমেদ, কাউন্সিলর সালেহ আহমেদ, প্রবাসের মুক্তিযোদ্ধের সংগঠক শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, ইউকে বিডি টিভির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর খায়রুল আলম লিংকন সহ বিভিন্ন শহর থেকে আগত বিশিষ্টজনরা ছাড়া ও বিভিন্ন ধর্ম ও ভিন্ন সংস্কৃতির প্রতিনিধিবৃন্দের প্রানবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য মিলনমেলায় পরিনত হয়েছে।

এই সুন্দর উদ্যোগের মাধ্যমে নিউপোর্টে আবারও প্রমাণিত হলো—ভিন্নতা নয়, বরং একতাই আমাদের শক্তি। কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবে আমরা শুধু খেলাধুলায় বিশ্বাস করি না—আমরা কমিউনিটিতে বিশ্বাস করি।

বক্তারা এই আয়োজনের জন্য স্পোর্টস ক্লাবকে ধন্যবাদ জানিয়ে অতিথিরা বলেন, এর মাধ্যমে মাল্টিকালচার কমিউনিটির মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হবে বলে উল্লেখ একত্রিত হয়ে সবাই ভাগ করে নিয়েছে ভালোবাসা, মানবিকতা ও শান্তির বার্তা। এমন আয়োজন সমাজে ঐক্য ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। যার ফলে আমাদের কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!