রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বুধবার সকালে মুক্তি পাবেন আজহারুল ইসলাম

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

আগামীকাল বুধবার সকালে যুদ্ধাপরাধী মামলা থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম মুক্তি পাবেন বলে আশাবাদী তার আইনজীবী শিশির মনির।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ইনশাল্লাহ আশা করি আগামীকাল সকালে (৯-১০টা) এ টি এম আজহারুল ইসলাম ভাই পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পাবেন।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আজহারুল ইসলামের করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন।

বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিয়াক ব্লকে চিকিৎসাধীন আছেন আজহারুল ইসলাম। আদালতের আদেশের নথিপত্র পেলে কারা কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!