বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

বুধবার দায়িত্ব নিচ্ছেন কাইয়ুম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

সিলেট সিটি করপোরেশন (সিসিক)-এর নবনিযুক্ত প্রশাসক (মেয়রের দায়িত্ব) আব্দুল কাইয়ুম চৌধুরী বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

তিনি সিলেট সিটি করপোরেশন–এর কার্যালয়ে প্রশাসকের দায়িত্বভার বুঝে নেবেন। এর আগে তিনি ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর–এ এসে পৌঁছাবেন। এরপর হযরত শাহজালাল দরগাহ ও হযরত শাহপরান দরগাহ জিয়ারত করবেন। সিলেট সিটি কর্পোরেশন জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত প্রশাসক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। মতবিনিময়ে সিসিকের সার্বিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে তিনি কথা বলবেন বলে জানা গেছে।

নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণের মাধ্যমে সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। নগরবাসীর সেবা, পরিচ্ছন্নতা, অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!