শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বিসিবি নির্বাচনে প্রার্থী হচ্ছেন তামিম ইকবাল

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ওপেনার তামিম ইকবাল এবার পা রাখছেন ক্রিকেট প্রশাসনে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন যে, তিনি আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় দলের জার্সিটা গায়ে চড়াননি সেই ২০২৩ সালের পর থেকেই। এরপর চলতি বছরের জানুয়ারিতে তিনি ঘোষণা দেন আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না তিনি।

খেলোয়াড়ি জীবনে দীর্ঘদিন দেশের ক্রিকেটে সবচেয়ে প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের একজন ছিলেন তিনি। এবার নতুন ভূমিকায় তাকে দেখা যাবে বিসিবি নির্বাচনে। তামিম আপাতত মনোযোগ দিচ্ছেন কীভাবে প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি নির্বাচনে অংশ নেবেন। বিসিবির সভাপতির পদেই আসতে চাইছেন তিনি, তবে তার আগে পরিচালক হওয়ার শর্ত আছে তার সামনে। আপাতত সেখানেই মনোযোগ দিচ্ছেন তামিম।

সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘যদি প্রশ্ন করেন, আমি বিসিবির নির্বাচনে অংশ নেব কি না। এটি বলতে পারি যে, খুব ভালো সম্ভাবনা আছে। এবার নির্বাচন করছি। আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি। দুটি ক্লাবের সঙ্গে আছি। কাউন্সিলর তো হবই।’ তবে এ সময়ে বিসিবি নির্বাচন ঘিরে অন্য আলোচনাও চলছে। শোনা যাচ্ছে, ভোট পিছিয়ে দিয়ে অ্যাড-হক কমিটি গঠনের সম্ভাবনা আছে।

সেই ক্ষেত্রে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অন্তর্বর্তীকালীন সময়ে দায়িত্বে থাকবেন। জাতীয় ক্রীড়া পরিষদও (এনএসসি) তাকে পরিচালক হিসেবে রাখার বিষয়টি বিবেচনা করতে পারে। পরে তিনি সভাপতি পদেও লড়তে পারেন। তবে বিসিবি বারবার জানিয়ে আসছে, নির্বাচন সময়মতোই অনুষ্ঠিত হবে। আগামী সোমবার সিলেটে বোর্ডের গুরুত্বপূর্ণ সভা বসবে। সেখানেই নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত ঘোষণা হওয়ার কথা। দিন যত ঘনিয়ে আসছে, নির্বাচনী উত্তাপও তত বাড়ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!