বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বিশ্বনাথে হুমায়ুন-লুনা সমর্থকদের মধ্যে ব্যাপক সং ঘ র্ষ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

সিলেটের বিশ্বনাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে ক্ষোভ থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ এম. ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর (লুনা) ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টার পর থেকে পৌর সদরের বাসিয়া ব্রিজ এলাকায় সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে প্রায় ২ ঘণ্টা দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে থমথমে অবস্থা বিরাজ করছে পুরো এলাকায়। স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মো.হুমায়ুন কবিরের নির্বাচনী সমাবেশ ছিল বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে।

সন্ধ্যায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে ঘিরে গতকাল থেকেই বিশ্বনাথ পৌর শহরে ইলিয়াসপন্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। রাতে হুমায়ুন কবিরের সমাবেশ শেষে উভয় পক্ষের লোকজন পৌর সদরে ফিরলে রাত সাড়ে ৯টার দিকে হুমায়ুনকর্মী সমর্থকরা মিছিল বের করলে বাসিয়া ব্রিজে কথা-কাটাকাটি জের ধরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত এ ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে।

এসময় বিশ্বনাথ বাজারের দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত পৌনে ১১টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।  এ ব্যাপারে জানতে চাইলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, পরে বিস্তারিত বলা যাবে। 

উল্লেখ্য, সিলেট-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে কাজ করছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ এম. ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর (লুনা)। স্থানীয় রাজনীতিতের তার একটা শক্ত অবস্থানও রয়েছে।  গত বছর শেখ হাসিনার পতনের পর দেশে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দেশে ফিরে তিনিও দলের মনোনয়ন পেতে কাজ করছিলেন।

সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সিলেট-২ আসনে নির্বাচন করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ নিয়ে বিএনপির দুই বলয়ের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এরই মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!