শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বিশ্বনাথে আশংকাজনক হারে বেড়েছে চুরি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- শীতের শুরুতেই প্রবাসী অধ্যূষিত সিলেটের বিশ্বনাথ উপজেলায় আশংকাজনক হারে বেড়েছে চুরি ঘটনা। গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন এলাকায় দোকান, বাসাবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক চুরির খবর পাওয়া গেছে। বাদ যাচ্ছে না মসজিদও।

এ নিয়ে উপজেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে। তবে, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে থানা প্রশাসন।

জানাগেছে, শনিবার দিবাগত রাতে পৌর এলাকার মজলিশ ভোগশাইল জামে মসজিদের তালা ভেঙে মাইকের ব্যাটারী, দানবাক্সের টাকাসহ প্রায় ৪০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। একই রাতে পৌদনাপুর গ্রামের প্রবাসী মখলিছ আলীর বাড়ি থেকে বাংলো ঘরের দরজার তালা ভেঙ্গে প্রায় ৩০-৩৫ হাজার টাকার মালামাল, খাজাঞ্চি ইউনিয়নের তেলিকোনা দক্ষিণপাড়া গ্রামের তোফাজ্জল শাহ’র বাড়ির টিউবওয়েল, জামাল উদ্দিনের পানির মটর চুরি হয়।

এরআগে গত শুক্রবার সদর ইউনিয়নের ধীতপুর গ্রামের ব্যবসায়ী হেলাল মিয়ার বাড়িতে কেউ না থাকার সুযোগে দুপুরে ঘরের তালা ভেঙে নগদ ৪ লক্ষ টাকা, ৫ ভরি সোনা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্রসহ তার পাশের তিনটি ঘরের টাকাপয়সা ও জিনিসপত্র লুট করে নিয়ে যায় চোরেরা।

বৃহস্পতিবার রাতে রামপাশার জমক আলীর টমটম রিক্সা পাখিচিরি গ্রাম থেকে চুরি হয়। পাশাপাশি গত এক সপ্তাহের মধ্যে মজলিশ ভোশাইল গ্রামের খসরু চৌধুরীর ৩টি গরু, খলিল মিয়ার কয়েক টন রড, শফিক উদ্দিনের ঘরের মালপত্র চুরি হয়।

এদিকে, গত ৩০ নভেম্বর রামপাশা ইউনিয়নের দুহাল মাদ্রাসা সংলগ্ন জয়নাল মিয়ার দোকানের তালা ভেঙে প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়। একইদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্টোর রুম ও ১১ নভেম্বর উপজেলার দীঘলী উপ-স্বাস্থ্য কেন্দ্র চুরি হয়। বেশ কয়েকটি চুরির ঘটনায় থানায় অভিযোগও হয়েছে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, শীত ও কুয়াশা বাড়ার সাথে সাথে চোরের উপদ্রব বেড়েছে। এখন থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে টহল টিমও। সকলকে একটু সতর্ক থাকার আহবান জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!