শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের কাছে আর্জেন্টিনার হার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা। এর আগে সোমবার (১০ মার্চ) মেয়েদের ক্রিকেটে মুখোমুখি হয়েছিল তারা। ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়েছিল ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আমেরিকা অঞ্চলের ম্যাচে।

বুয়েন্স এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে দুই দল মুখোমুখি হয়। যেখানে শেষ হাসি হেসেছে ব্রাজিলই। ২৫ রানের জয় পেয়েছে সফরকারী দল।

টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করে ৬৯ রান তুলেছিল ব্রাজিলের মেয়েরা। ব্যাট হাতে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেন অধিনায়ক কারোলিনা নাসিমেন্তো।

রান তাড়ায় ১৫.১ ওভারেই ৪৪ রানে অলআউট আর্জেন্টাইন নারী দল। ৪ ওভারে ৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষ শিবিরে ধস নামান ব্রাজিলের নিকোল মন্তেইরো। পরে ম্যাচসেরাও হয়েছেন তিনি।

ব্রাজিল-আর্জেন্টিনা আবার মুখোমুখি হবে আগামী ১৭ মার্চ। প্রসঙ্গত, স্বাগতিক আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা ও যুক্তরাষ্ট্রকে নিয়ে ডাবল লিগ পদ্ধতি টুর্নামেন্টের শীর্ষ দলটি যাবে বাছাইপর্বের গ্লোবাল রাউন্ডে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!