শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বিশ্বকাপে আম্পায়ারিং করবেন জেসি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি, অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের অভিজ্ঞতার পর এবার বাংলাদেশের প্রথম কোন নারী হিসেবে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে আম্পায়ারিং করার সুযোগ পেলেন সাথিরা জাকির জেসি।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী শনিবার মালয়েশিয়ায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য ২০ সদস্যের ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। যেখানে রাখা হয়েছে জেসিকে।

নারীদের বিশ্ব আসরের যে কোনো আসরে এটাই প্রথম কোন বাংলাদেশির নাম। যদিও ঘরের মাঠে নারী বিশ্বকাপে তার অভিষেক হওয়ার কথা ছিল। কিন্তু পরে নিরাপত্তার কারণে টুর্নামেন্ট সরে গেলে আর আম্পায়ারিং করা হয়নি জেসির।

উল্লেখ্য, এখন পর্যন্ত বিশ্বকাপে অভিষেকের আগে মেয়েদের ২৫টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে ৩৪ বছর বয়সী জেসির। ২০২৩ সালের মার্চে যোগ দেন আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!