শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে ইতালি

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব থেকে নেদার ল্যান্ডসের সঙ্গী হয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে ইতালি। ফলে প্রথমবারের মতো ত্রিকেট বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে ইউরোপিয়ান দলটিকে।

স্কটল্যান্ডকে হারিয়ে যে সম্ভাবনা তৈরি করেছিল ইতালি, তা পূর্ণতা পেল বাছাইপর্বের শেষ ম্যাচে। নেদারল্যান্ডসের কাছে বড় ব্যবধানে হার এড়ালেই নিশ্চিত হতো আরাধ্যের বিশ্বকাপ।

৯ উইকেটে ম্যাচ হেরেও নেট রান রেটে এগিয়ে থাকায় তাই ২০২৬ এ ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো দেখা যাবে ইতালিয়ানদের।

এই টুর্নামেন্টের ১৫তম দল হিসেবে জায়গা নিশ্চিত করলো তারা। আফ্রিকা আর এশিয়া অঞ্চল থেকে এখনো স্লট ফাঁকা ৫টি। সেপ্টেম্বর-অক্টোবরে এই দুই মহাদেশ থেকে চূড়ান্ত হবে কারা খেলবে বিশ্বকাপ।

২০ দলের দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনো আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করা হয়নি। সবশেষ আসরের সেরা সাতে শেষ করা বাংলাদেশ বাছাইপর্ব না খেলেই জায়গা পেয়েছে চূড়ান্ত পর্বে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!