শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সামরিক অভিযানে ২৯৭ আফগান সেনা নি হ ত ও ৮৯টি সেনা চৌকি ধ্বংস জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ শনিবার সিলেট আসছেন তিন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার মুক্তাদির ইয়েস গ্রুপ এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরণের অনিয়ম দূর্নীতি সহ্য করা হবে না : পানিসম্পদ মন্ত্রী টাঙ্গাইল জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এনসিপি‘র ওলামা সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা দেশকে ঢেলে সাজাতে কাজ করছেন তারেক রহমান : শফিকুল ইসলাম

বিয়ানী বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল এর জন্য বৃটেনের কার্ডিফে ফান্ড রাইজিং গালা ডিনার পার্টি সম্পন্ন

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিয়ানী বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল  ইউকে ভিত্তিক একটি দাতব্য সংস্থা যা বাংলাদেশের সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের  চিকিৎসা  করার লক্ষ্যে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে।  বিগত ১০ বছরে প্রায় তিন লক্ষ রুগীদের সেবা প্রদান করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে সিলেটের ৪ টি জেলায় আর ও ইউনিট খোলার পরিকল্পনা রয়েছে বলে হাসপাতাল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন। 

বৃটেনের কার্ডিফ বাংলাদেশ সেন্টারে  কমিউনিটি লিডার শেখ মোহাম্মদ তাহির উল্লাহ সভাপতিত্বে এবং  বিশিষ্ট ব্যাবসায়ী আনা মিয়া,ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, এবং কমিউনিটি সংগঠক আলহাজ্ব আলী আকবর জেপির যৌথ পরিচালনায়  অতিসম্প্রতি রোববার রাত্রে অনুষ্ঠিত ফান্ড রাইজিং গালা ডিনার পার্টিতে প্রধান অতিথি হিসেবে হাসপাতালের চেয়ারম্যান সুহেল আহমদ খান, ও বিশেষ অতিথি হিসেবে ম্যানেজিং ডিরেক্টর ও সি ই ও শাহাব উদ্দিন, মাকেটিং ডিরেক্টর ফরহাদ হোসেন টিপু,  ডেপুটি সিইও আল মামুনুর রশীদ হেলারী,ও  ফান্ডরেইজিং ডিরেক্টর আজিজুর রহমান ও ইউকে কো অর্ডিনেটর আজাদ হোসেন উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

সভায়  কার্ডিফ জালালিয়া মসজিদের ঈমাম ও খতীব মাওলানা আব্দুল মোক্তাদির সাহেব বিয়ানী বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল এর ফাউন্ডার্স চেয়ার আলহাজ্ব শামসুদ্দিন খান সহ সকল অসুস্থ রুগীদের সুস্থতা কামনা সহ সমগ্র মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া পরিচালনা করেন।

এই মানবিক ও মহতি পোগ্রামে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে কাউন্সিলার সালেহ আহমেদ, সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, সাংবাদিক মোস্তফা সালেহ লিটন, কমিউনিটি সংগঠক এম এ মালিক, ব্যাবসায়ী শাহ জাহান, মহিলা প্রতিনিধি শামিমা নাসরিন মিলি, গোলাম মর্তুজা,আহমেদ আলী, মুহিবুর ইসলাম মায়া, দিলাবর মিয়া, আলহাজ্ব আসাদ মিয়া, আব্দুল মতলিব হুমায়ুন, হাবিবুর রহমান, জালাল মিয়া,ও  ওলিউর রহমান আলো সহ কার্ডিফ, নিউপোট, সোয়ানসী, বৃস্টল থেকে আগত কমিউনিটি নানা শেণি পেশার  বিশিষ্টজনরা ও বক্তব্য রাখেন।

উল্লেখ্য গালা ডিনারে উপস্থিত সবাই  টেবিল বুকিং এর মাধ্যমে অনুদান প্রদান ও  এছাড়াও ১৬ জন লাইফ মেম্বার হওয়ার ঘোষনা দিয়ে বিয়ানী বাজার ক্যান্সার হাসপাতালের মানবিক ও মহতি প্রজেক্টের সাথে সম্পৃক্ত হওয়ায়  দানশীল ব্যাক্তিদেরকে  আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রতিষ্ঠান এর আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করেছেন। 

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!