বিয়ানীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় নি হ ত ১, গুরুতর আ হ ত ১
বিয়ানীবাজার প্রতিনিধি
-
প্রকাশের সময় :
সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
-
৮৫
বার পড়া হয়েছে
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় মোটরসাইকেল-নোহার মুখোমুখি সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত অপর জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের নাম তরুণ বাধন আহমেদ। তিনি বিয়ানীবাজার থানার নওয়াখানী গ্রামের রুহেল আহমদের ছেলে। দুর্ঘটনায় আহত মাহিন নিহত বাধন আহমদের বন্ধু।
আজ সোমবার (২ ফ্রেব্রুয়ারি) আনুমানিক সকাল সাতটার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ী মডেল স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র জানায়, একটি মোটরসাইকেলের সঙ্গে নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাধন আহমেদ গুরুতর আহত হয়ে পরে মারা যান।
দুর্ঘটনায় গুরুতর আহত মাহিনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিভাগের আরো সংবাদ