বিয়ানীবাজার উপজেলায় অবৈধভাবে উর্বর জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটা রোধ করতে মধ্যরাতে অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার।
উপজেলার আলী নগর, চারখাই ও শেওলার পরে শনিবার মধ্যরাতে তিলপাড়া ইউনিয়নের গাংকুল এলাকায় অভিযান চালানো হয়। শনিবার রাতে তিলপারা ইউনিয়নের গাংকুলে মাটির টপসয়েল কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালত অবৈধকাজে জড়িত সংশ্লিস্ট ব্যক্তিকে জরিমানা করেন এবং সতর্কও করে দেন।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার উপজেলাবাসীকে অবৈধভাবে মাটিকাটা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন।