বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বিমানের মনিটর ভাঙচুর : মধ্যপ ছিলেন শওকত, ১১ লাখ টাকা জরিমানা

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট-লন্ডনের বিমানের ফ্লাইটে ঘুষি মেরে ভেঙে দেওয়া যাত্রী মো. শওকত আলী মদ‍্যপ ছিলেন বলে জানা গেছে। বিমানের নারী ক্রুদের সাথেও দুর্ব্যবহার করার অভিযোগ তার বিরুদ্ধে। এসব অভিযোগে শওকতকে ১১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ওসমানী বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বিমানের একটি সূত্র জানিয়েছে, লন্ডন থেকে সিলেটগামী বিমানের বিজি (বিজি ২০১) ফ্লাইটে ফিরছিলেন শওকত নামের ওই যুবক। তিনি মদ্যপ ছিলেন। তার আসন নং ছিল ২৭-এ। জানা গেছে, তিনি অন্যান্য সহযাত্রীদের সাথে দুর্ব্যবহার শুরু করেন।

গালিগালাজের এক পর্যায়ে তিনি মারমুখী আচরণ শুরু করেন। তখন বিমানের লোকজন দড়ি দিয়ে তাকে নিজের আসনের সাথে বেঁধে রাখেন। এরপর থেকে তিনি ক্রুদের, বিশেষ করে মহিলা ক্রুদের অশ্লিল গালি-গালাজ শুরু করেন। এক পর্যায়ে তিনি ২৭-সি নং সিটের মনিটর ঘুষি মেরে ভেঙে ফেলেন। ওই মেশিনটির দাম ১১ লাখ টাকার বেশী।

সকালে বিমানের ওই ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই কর্তৃপক্ষ তাকে আটকে রেখে ভ্রাম্যমান আদলতর হাতে তুলে দেন। তারা ঘটনার বিস্তারিত তুলে ধরেন। আদালত তাকে ১১ লাখ ১০ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন বলেও বিমান সূত্রটি নিশ্চিত করে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক শরীফ এ অর্থদণ্ড প্রদান করেন। এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট ম‍্যানেজার হাফিজ আহমদ। এদিকে, বিমান বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের সার্বিক নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে এমন মদ্যপ যাত্রীকে ফ্লাইটে আরোহন করতে না দেওয়ার অনুরোধ জানিয়েছেন হয়রানির শিকার কর্মকর্তা ও ক্রুরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!