রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বিমানবন্দর এলাকা থেকে চা শ্রমিকের লাশ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দর এলাকার বাইপাস পয়েন্টের পাশের ব্রীজের নীচ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া লাশটি আমীর আলী (৬০) নামে এক ব্যক্তির। তিনি সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের পীরের গাওঁ গ্রামের মৃত তাহির আলীর পুত্র বলে জানা যায়। আমীর আলী মালনীছড়া চা বাগানের কর্মচারী ছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিসুর রহমান, এবং খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন। এটি হত্যাকান্ড নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে নিহত আমীর আলীর ছেলে বাচ্চু মিয়া বলেন, আমার বাবা হাই প্রেসারের রোগী, বাবা দুই বার স্টোক করেছেন। আমি ধারণা করছি তিনি স্টোক ও হাই প্রেসারের কারণে মারা গেছেন। আমরা চাচ্ছি আমার বাবার লাশ পোস্টমর্টেম ছাড়া নিতে।
বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান বলেন, আমীর আলী নামের এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।  পরিবারের পক্ষ থেকে পোস্টমর্টেম ছাড়া নিতে চায়। বিষয়টি আমার উর্ধতন কর্তৃপক্ষকের সাথে পরামর্শ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!