শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বিদ্রোহী নারী ফুটবলারদের নিয়ে আগ্রহ নেই বাটলারের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- পিটার বাটলারের অধীনে খেলতে চান না সিনিয়র ফুটবলাররা। তিনি কোচ থাকলে গণ অবসরের হুমকিও দিয়েছেন সাবিনা-সানজিদারা। তবে বিদ্রোহ করা জাতীয় দলের সিনিয়র ফুটবলারদের নিয়ে কোনো আগ্রহ নেই ইংলিশ এই কোচের।

শনিবার (১ ফেব্রুয়ারি) সিনিয়র ফুটবলারদের বিদ্রোহের মাঝেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৩ জন ফুটবলার নিয়ে অনুশীলন করেছেন বাটলার। অনুশীলনে আসা ফুটবলাররা হলেন, রিপা, আফিদা, আইরিন, কোহাতি কিসকু, প্রান্তি, স্বপ্না, ইয়ারজান, অর্পিতা, হালিমা, আকলিমা, মুনকি, সুরমা ও প্রীতি।

বিদ্রোহ করা ফুটবলারদের নিয়ে কোনো আগ্রহ নেই জানিয়ে গণমাধ্যমকে বাটলার বলেন, ‘এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। আমার (বিদ্রোহী খেলোয়াড়দের সম্পর্কে) কোনো আগ্রহও নেই। আমি আমার কাজ পেশাদারিত্বের সঙ্গে করছি। যারা আজ উপস্থিত ছিল তাদের নিয়ে আমি প্রশিক্ষণ চালিয়ে যাবো।’

অনূর্ধ্ব-২০ দলের ফুটবলারদের নিয়ে বেশ আশাবাদী ইংলিশ এই কোচ। তিনি আরও বলেন, ‘অনূর্ধ্ব-২০ খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দিচ্ছে। আমি আশাবাদী যে তারা ভবিষ্যতে দেশের সেবা করবে।’

সিনিয়র ফুটবলারদের ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে বলা জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন। তিনি বলেন, ‘আমরা মেয়েদের ফিরিয়ে আনার জন্য কাজ করছি।

আমরা অবশ্যই চাই মেয়েরা ক্যাম্পে থাকুক, প্রশিক্ষণ নিক এবং খেলুক। এটাই আমরা চাই। এর বাইরে, আমরা কিছুই চাই না। আমরা ক্রমাগত এটির ওপর কাজ করছি এবং তাদের রাজি করানোর চেষ্টা করছি।’

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!