সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বিদেশে পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- বিদেশের বন্দরে অবস্থানের সময় জাহাজ থেকে পালিয়ে যাওয়া ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নৌ আদালত।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নৌ পরিবহন অধিপ্তরের মহাপরিচালক কমেডার মোহাম্মদ মাকসুদ আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে পরোয়ানা জারির কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনটি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি মেঘনা অ্যাডভেঞ্চার, এমভি মেঘনা প্রিন্সেস এবং এমভি মেঘনা ক্রাউনসহ ১৩টি জাহাজ থেকে ১৯ বাংলাদেশি নাবিক পালিয়ে যান। বাংলাদেশের পতাকাবাহী তিনটি জাহাজের মালিকা মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

পলাতক এই নাবিকদের ব্যাপারে কারও কাছে কোনো তথ্য থাকলে কাছাকাছি থানায় অথবা নৌপরিবহন অধিদপ্তরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। সেইসঙ্গে তাদের গ্যারান্টারদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!