শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বালুচরে কথার জবাব না দেয়ায় ছুরিকাঘাতে এক ব্যাক্তি আহত!

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- সিলেটে নগরীর বালুচর এলাকায় কথার জবাব না দেয়ায় ছুরিকাঘাতে হাবিবুর রহমান (৪২) নামের এক ব্যক্তি আহত হয়েছেন।

গত ২১ জানুয়ারী মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে বালুচর নতুন বাজারস্হ সায়মা ইলেক্ট্রিক দোকানের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই হাবিবকে হাসপাতালে প্রেরন করা হয়।

আহত হাবিবুর রহমান জৈন্তাপুর থানাধীন ঘাটেরচটি এলাকার আব্দুল করিমের ছেলে। তিনি বালুচর স্হায়ী বাসিন্দা ছিলেন। ২০১৮ সালে জায়গা ক্রয় করে ঘাটের চটি চলে যান। বালুচর নতুন বাজারে সায়মা ইলেক্ট্রিক নামে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

হাবিবুর রহমান জানান, ঘটনার রাতে এলাকার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট জেলার সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপুর সহযোগী ও সাপ্লাই এলাকার আলোচিত সাজ্জাদ গ্রুপের সাবেক ছাত্রদল নেতা সাজ্জাদের আপন ভাই, আরামবাগের মৃত লাল মিয়ার ছেলে স্বপন উরফে হোয়াইট স্বপন তাকে ভাল মন্ধ জিজ্ঞাসা করলে তিনি স্বপনের কথার জবাব দেন নাই। এর কিছুক্ষন পর স্বপন হাতে চাকু নিয়ে এসে হাবিবকে চুরিকাঘাত করে পালিয়ে যায়।

লাল গেঞ্জি পরিহিত স্বপন (গোলবৃত্ত)

তিনি বলেন, স্বপন এলাকার খারাপ লোক হওয়ায় তাকে এড়িয়ে চলেন, তার সাথে কথা বলতেন না, এতে স্বপন তার উপর রাগান্মিত হয়। হাবিবুর রহমানন বলেন, স্বপন তার কাছে প্রায়ই মোটর সাইকেল চেয়ে নিয়ে চালাত।

গত কয়েকদিন আগেও স্বপন হাবিবের কাছে মোটর সাইকেল চায়, এতে  তিনি মোটর সাইকেল না দিয়ে ৫০ টাকা দেন।  মঙ্গলবার রাতে একটি কথার জবাব না দেয়ায় হাবিবকে স্বপন চুরিকাঘাত করে। তিনি বলেন তার সাথে কথাবার্তা না বলা ও মোটর সাইকেল না দেয়ায় সে আমাকে চুরিকাঘাত করে।

এবিষয়ে শাহপরান থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তাদের পুরনো জগড়ার কারনে এ ঘটনা ঘটেছে।

তিনি বলেন,  আমার কাছে স্বপনের পক্ষ থেকেও একটা অভিযোগ দেয়া হয়েছে আহতদের পক্ষ থেকে অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্হা গ্রহন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!