শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বাফুফে’র নির্বাচন তফসিল ঘোষণা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে
প্রথম সকাল ডেস্ক:- আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। সোমবার (৭ অক্টোবর) বাফুফের পক্ষ থেকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহীরা আগামী ৯, ১০ ও ১২ অক্টোবর মনোনয়নপত্র কিনতে পারবেন। জমা দেয়ার শেষ সময় ১৪ ও ১৫ অক্টোবর। বাফুফের পক্ষ থেকে মনোনয়নপত্র বাছাই করা হবে ১৬ অক্টোবর। কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে ১৯ ও ২০ অক্টোবর সেটি করতে পারবেন। চূড়ান্ত ভোটগ্রহণ হবে ২৬ অক্টোবর।
নির্বাচনকে সামনে রেখে বাফুফের কার্যনির্বাহী কমিটির ১১তম সভায় গঠিত হয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে মেজবাহউদ্দিনকে। এর আগের চার নির্বাচনেও তিনি একই দায়িত্বে ছিলেন। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এহসানুর রহমান।
পদ অনুযায়ী মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে। সভাপতি পদের মনোনয়নপত্র ১ লাখ টাকা, সিনিয়র সহ-সভাপতি ৭৫ হাজার টাকা, সহ-সভাপতি ৫০ হাজার টাকা এবং সদস্য পদের জন্য ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
সভায় অনুমোদন পেয়েছে আসন্ন নির্বাচনের ১৩৩ জন কাউন্সিলরের তালিকা। নির্বাচনে অংশ নেবেন না বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। সভাপতি হওয়ার জন্য লড়াই করবেন তরফদার রুহুল আমিন ও তাবিথ আউয়াল।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!