বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বানিয়াচংয়ে যৌথ অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, গ্রে প্তা র ৩

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধারসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ২৫ জানুয়ারি রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, প্রথম রেখ গ্রামের আব্দুল হামিদের ছেলে রাজু মিয়া, তাম্বুলিটুলা গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে রকি মিয়া ও মিয়াখানী গ্রামের মৃত হাসমত আলী খানের ছেলে রেসালত আলী খাঁন। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং উপজেলার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আটককৃতদের হেফাজত থেকে ১টি দোনলা বন্দুক ও ৩টি আধুনিক এয়ারগান উদ্ধার করা হয়। এছাড়া জব্দ করা হয়েছে ২৪ রাউন্ড তাজা কার্তুজ, ২১৫০টি সীসা এ্যামো (ছররা গুলি), ১৭টি দেশীয় অস্ত্র এবং ১টি বেজবল ব্যাট। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃতদের বানিয়াচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বানিয়াচং থানার সেকেন্ড অফিসার এসআই আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃতদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত আসামিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর এই ঝটিকা অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরণের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!