শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

বানিয়াচংএ দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাওরাকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মসজিদের তহবিলের হিসাব–নিকাশ নিয়ে সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিন ও তাইতুল মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।

এর আগেও ২০ ফেব্রুয়ারি একই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে কমপক্ষে ১০ জন আহত হন। ওই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে একজন বৃহস্পতিবার জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরলে উত্তেজনা পুনরায় চরমে ওঠে।

পরিস্থিতির জেরে সন্ধ্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র—টেঁটা, লাঠিসোঁটা ও ধারাল অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ দীর্ঘক্ষণ চলায় নারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। রাত সাড়ে ৮টার দিকে আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!