মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাহমুদ ও মানিকের আগ্রাসনে লন্ডভন্ড জাফলং, বলির পাঁঠা শ্রমিক ৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে নিজ দলের নেতার উপর হামলার অভিযোগে বিএনপির ২৪ জনের বিরুদ্ধে মামলা আজমিরীগঞ্জে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০ প্রতারণার অভিযোগে আবারও গ্রেপ্তার হলেন গায়ক নোবেল গোয়ালাবাজারে একাধিক মামলার আসামি সৈয়দ আলী আহমেদ পলাতক জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ : স্বরাষ্ট্রমন্ত্রী বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মন্ত্রী মুক্তাদিরের কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সিলেটে যুক্তরাজ্য যুবদল সভাপতি আফজল হোসেনকে সংবর্ধনা

বাজার অভিযানে বাধা প্রদানকারীদের শাস্তির দাবিতে সিলেটে ক্যাব-এর মানববন্ধন

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিমূলক অভিযানে বাধা প্রদান এবং মার্কেট বন্ধের হুমকির প্রতিবাদে কনজ্যুমারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিলেট বিভাগীয় জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর কোর্ট পয়েন্টে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কনজ্যুমারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিলেট বিভাগীয় জেলা কমিটির সহ-সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সার্জেন্ট অব: আবুল হোসেন, কোষাধ্যক্ষ সাংবাদিক ছিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক সাংবাদিক মো: দুলাল হোসেন, নির্বাহী সদস্য ইনামুল করিম চৌধুরী, গণদাবী ফোরাম সদস্য মোর্শেদ আহমদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন।

যারা সরকারি অভিযানে বাধা দিচ্ছে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করতে মার্কেট বন্ধের হুমকি দিচ্ছে, তাদের চিহ্নিত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান নেতৃবৃন্দ। বক্তারা আরো বলেন, সম্প্রতি ঢাকায় সরকারি কাজে বাধা প্রদানের যে দৃষ্টান্ত তৈরি হয়েছে, তার পুনরাবৃত্তি যেন সিলেট সহ কোনো জায়গায় না ঘটে সে জন্য আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

স্মারকলিপিতে বলা হয়, বাজার অভিযানে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, জেলা প্রশাসন, পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত জোরদার করা, ব্যবসায়ীদের আইন মেনে চলতে বাধ্য করতে প্রয়োজনীয় সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!