মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রকৃত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : কয়েস লোদী বাংলাদেশ এক্সট্রা মোহরার এসোসিয়েশন জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্য সামগ্রী বিতরণ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সিলেটে এ বছর যাকাতের নেসাব ১ লাখ ৮৬ হাজার ও ফিতরা ১১০ টাকা সিলেটে ৩ জন জুয়াড়ি আটক মাধবপুরে ভাতা আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তা শোকজ খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে যেসব দেশ বাংলাদেশে কোন জ্বালানি কতদিনের মজুত আছে জানালেন বিপিসি ফুরিয়ে আসছে মার্কিন সেনাবাহিনীর ক্ষে/প/ণা/স্ত্রে/র ভাণ্ডার : বেকায়দায় ট্রাম্প

বাংলাদেশে কোন জ্বালানি কতদিনের মজুত আছে জানালেন বিপিসি

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকার সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়েছে, এর প্রভাব পড়েছে বিশ্বজুড়ে জ্বালানি তেলের ওপর। প্রতিদিনই বাড়ছে দাম। বাড়ছে সংকটও। এ অবস্থায় বাংলাদেশে কোন জ্বালানির কতদিনের মজুত আছে সে বিষয়ে তথ্য দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. রেজানুর রহমান আজ মঙ্গলবার (৩ মার্চ) কারওয়ান বাজার বিপিসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে তথ্য জানান। বিপিসির পাঠানো তথ্যেও একই বিষয় জানানো হয়েছে। 

বিপিসি জানিয়েছে, ১৪ দিনের ডিজেল আছে, অকটেন আছে ১৭ দিনের, পেট্রোল আছে ৯ দিনের, ফার্নেস ওয়েল আছে ৩৫ দিনের, জেট ফুয়েল আছে ২১ দিনের, কেরোসিন আছে ২০০ দিনের আর মেরিন ফুয়েল মজুত আছে ৪২ দিনের। বাংলাদেশে সাধারণত বিভিন্ন ধরনের জ্বালানি তেলের (ডিজেল, অকটেন, পেট্রোল, জেট ফুয়েল) ১৫ থেকে ৬০ দিনের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত মজুদ বিপিসি-এর গুদামগুলোতে থাকে, যা পরিস্থিতি অনুযায়ী কমে বা বাড়ে। এছাড়া, জরুরি পরিস্থিতিতে ব্যবহার বা আমদানি অব্যাহত রাখতে সরকার সবসময় প্রস্তুত থাকে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪৮ জন নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া সবমিলিয়ে ইরানে নিহতের সংখ্যা সাড়ে ৫০০–এর বেশি। হামলার প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। খামেনি হত্যার প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!