শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বাংলাদেশকে ২১ রানে হারিয়ে আসর শুরু করলো ইংলিশরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২১ রানে হারিয়েছে ইংল্যান্ড। শনিবার (৫ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশকে ১১৯ রানের টার্গেট দেয় ইংল্যান্ড। জবাবে নির্ধারিত ২০ ওভার শেষে ৯৭ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

আগে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে ইংলিশরা। দুই ওপেনার মাইয়া বাউচিয়ার ও ড্যানিয়েল ওয়াট-হজ মিলে গড়েন ৪৮ রানের উদ্বোধনী জুটি। ব্যক্তিগত ২৩ রানে রাবেয়া খানের বলে নাহিদা আক্তারের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন বাউচিয়ার। অপর ওপেনার ড্যানিয়েল ওয়াটের ব্যাট থেকে আসে ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ ৪১ রান। অ্যামি জোন্স করেন অপরাজিত ১২ রান। এছাড়া বাকি ব্যাটাররা দুই অঙ্কের রানে পৌঁছাতে ব্যর্থ হলে ১১৮ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রিতু মনি। একটি উইকেট তুলে নেন রাবেয়া খান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। সর্বোচ্চ ৪৪ রান আসে শোভানা মোস্তারির ব্যাটে। বাকিদের মধ্যে নিগার সুলতানার ১৫ রান ছাড়া সবাই প্যাভিলিয়নে ফেরেন এক অঙ্কের রানে। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৯৭ রানে থামে বাংলাদেশ। ইংল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট তুলে নেন লিন্সে স্মিথ ও ডিন।
উল্লেখ্য, এ ম্যাচের ফলাফলে গ্রুপ টেবিলে তিন নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) একই মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তারা।

সুত্র:- যমুনা নিউজ

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!