শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বাংলাদেশকে পেনাল্টি না দেওয়া সেই রেফারি ও তার স্ত্রীর ‘ফেসবুক লক’

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আলোচনায় রেফারি ক্লিফোর্ড দায়পুয়াত। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শেষ মুহূর্তে বাংলাদেশকে সম্ভাব্য পেনাল্টি না দেওয়ায় সমালোচনার শিকার হয়েছেন তিনি। তাই বাধ্য হয়েই রেফারি ও তার স্ত্রী ফেসবুক প্রোফাইল লক করেছেন।

সোমবার (১০ জুন) সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ফয়সাল আহমেদ ফাহিমকে ডি বক্সের ভেতর সিঙ্গাপুরের ইরফান নাজিব ফাউল করলে পেনাল্টির আবেদন করা হয়।

তবে সেই আবেদনে সাড়া দেননি রেফারি দায়পুয়াত। সামাজিক যোগাযোগমাধ্যমে রেফারির এই সিদ্ধান্ত নিয়ে অনেক সমালোচনা হয়েছে।

সমালোচনা থেকে দায়পুয়াত ও তার স্ত্রী কেসা রুথ দুজনের ওপর শুরু হয় ব্যক্তিগত আক্রমণ। সেটা এতটাই তিক্ত পর্যায়ে চলে যায় যে রেফারি ও তার স্ত্রী প্রোফাইল লক করতে বাধ্য হয়েছেন।

দায়পুয়াত, রুথ দুজনের ফেসবুক আইডিতে গেলে দুজনের প্রোফাইলে লক দেখা যায়। অনলাইনে ভক্ত-সমর্থকদের আক্রমণ থেকে বাঁচতেই মূলত এমনটা করেছেন রেফারি ও তার স্ত্রী।

রেফারির বিতর্কিত সিদ্ধান্তে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে।

এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা সিঙ্গাপুর, হংকং উভয়েরই পয়েন্ট ৪। বাংলাদেশ ও ভারত অবস্থান করছে তিন ও চার নম্বরে। দুই দলেরই পয়েন্ট ১।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!