রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বন্দরবাজার এলাকা থেকে গ্রেফতার হলেন বিশ্বনাথে স্বেচ্ছাসেবকলীগের সভাপতি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি:- বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলীকে (৪২) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। গ্রেফতারকৃত রফিক আলী বিশ্বনাথের শাহজিরগাঁওয়ের মৃত আরজান আলীর ছেলে।

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে র‍্যাবের একটি দল সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে গ্রেফতার করে। সিলেট র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো.মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব-৯ জানায়, সিলেটে আলোচিত পংকজ কুমার হত্যা মামলার অন্যতম আসামি রফিক আলী। ৫ আগস্ট নগরীর ক্বিন ব্রিজ এলাকায় ছাত্র-জনতার অবস্থানকালে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জনতার  উপর আক্রমণ ও গুলিবর্ষণ করেন।

একপর্যায়ে কলেজছাত্র পংকজ কুমারের পেটে গুলি লেগে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ৫ আগস্টের পরে নিহতের পিতা বাদী হয়ে কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী।

এছাড়া তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় অপহরণ মামলা রয়েছে। গ্রেফতারের পর রফিক আলীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র‍্যাব।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!